নতুন বছর তাই নতুন নাম। তাই তো বদলে গেল হলিউডের নাম! আগে নাম ছিল ইংরেজিতে ‘Hollywood’। সেটা পরিবর্তন করে হয়ে গেল ‘Hollyweed’, যার বাংলায় উচ্চারণ হয় ‘হলিউইড’!

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত হলিউডের নাম নিদর্শনে দুটি অক্ষর বদলে ফেলা হয়েছে। কাজটি করা হয়েয়ে গোপনে, রাতের আঁধারে। তাই তো সকাল বেলায় স্থানীয় লোকজন হলিউডের নাম পরিবর্তন দেখে চমকে উঠেন।

পরে জানা গেছে কে বা করা নতুন বছর উপলক্ষে মজা করেই দুটি ইংরেজি ‘ও’ বর্ণকে ‘ই’ বানিয়ে দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ এ ঘটনাকে ছোটখাট অনধিকার প্রবেশ হিসেবে দেখে তদন্ত করছে। মাউন্ট লি পর্বতে ৪৫ ফুট দীর্ঘ অক্ষরে তৈরি করা হয় নিদর্শনটি। তবে ‘হলিউইড’ করে ফেলা হলেও এর কোনো ক্ষতি হয়নি।

লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকা এক প্রতিবেদনে জানায়, মাউন্ট লি পর্বতে ‘হলিউড’ লেখা নিদর্শনটিতে এক ব্যক্তির ওঠার ঘটনা নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে। তার বিষয়ে খোঁজ করছে পুলিশ।

নাজিব