কাজলকাজলবলিউড অভিনেত্রী কাজলকে এখন আর নিয়মিত বড় পর্দায় দেখা যায় না। ‘মাই নেম ইজ খান’ ছবিটি মুক্তির পাঁচ বছর পর ‘দিলওয়ালে’তে কাজ করেন তিনি। এই ছবিটি মুক্তি পায় গত বছরের ডিসেম্বর মাসে। তবে, বলিউডে তাঁকে নিয়মিত দেখা না গেলেও, তিনি কিন্তু বেকার সময় কাটাচ্ছেন না।

সমাজের নানা উন্নয়নমূলক কাজে নিজেকে এখন ব্যস্ত রাখছেন কাজল। ভারতের একটি পরিচ্ছন্নতা অভিযানের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত। সেই কাজের সূত্রেই দিল্লিতে দেখা করতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।

সম্প্রতি ‘প্রসার ভারতী বোর্ড’-এর খন্ডকালীন সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে কাজলকে। ভারত সরকারের ‘সোয়াচ ভারত অভিযান’-এর সঙ্গেও যুক্ত এই অভিনেত্রী। সামাজিক কাজ নিয়ে কথা বলতেই আজ নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন কাজল। টাইমস অব ইন্ডিয়া।

এমআর