প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু, লাকি আখন্দ ও শেখ ইসতিয়াক স্মরণে বিশেষ দুটি পর্ব প্রচার হবে চ্যানেল আইতে। পর্ব দুটি ধারণ করা হয়েছে ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৬’, এ।

এ পর্ব দুটিতে অংশ নিয়েছেন খালিদ হাসান মিলুর বৌ ফতেমা হাসান, লাকি আখন্দের মেয়ে মামন্তি ও শেখ ইসতিয়াকের বন্ধু কুমার বিশ্বজিৎ। এ তিন গুণিশিল্পীর গান গেয়েছেন সেরাকণ্ঠ, সিজন-৬ এর ৮ শিল্পী।

এবারের প্রতিযোগিতার প্রধান বিচারক নন্দিত কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মিতালী মুখার্জী।

উপস্থাপনায় মারিয়া নূর। সেরাকণ্ঠ পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। চ্যানেল আইতে প্রচার হবে ২৭ ও ২৮ নভেম্বর রাত ৮টায়।

এএস