সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা পূর্ণিমাকে নিয়ে চলছে তুমুল আলোচনা- সমালোচনা। কারণ 'এবং পূর্ণিমা' নামের একটি সেলিব্রিটি শো'তে মিশাকে পূর্ণিমা জিজ্ঞেস করেছেন ‘ধর্ষণ দৃশ্যের শুটিংয়ে কোন নায়িকাকে আপনার পছন্দ’?

পূর্ণিমার এমন প্রশ্নের উত্তরে মিশা সওদাগর জানান, ‘মৌসুমী ও পূর্ণিমার সাথে’। এসময় উপস্থাপিকা পূর্ণিমা হা হা হা করে হেসে ওঠেন। অার তাদের এ আলোচনা এখন সোশ্যাল সাইটে রীতিমতো ভাইরাল। অনুষ্ঠানের এই প্রশ্নটি নিয়ে চলছে নানা ধরনের নেতিবাচক মন্তব্যও।

যদিও পূর্ণিমা বলছেন, প্রশ্নের পীঠে এমন প্রশ্নটি মূলত মজা করেই করা হয়েছে। তবে ওই অনুষ্ঠানে মিশা সওদাগরের নানা অজানা বিষয়ও উঠে এসেছে। খলনায়ক হওয়ার পর কী কী সমস্যার মুখোমুখি হয়েছেন সেটিও জানিয়েছেন তিনি।

এবি সিদ্দিক/এসএম