একটা সময় ছিল যখন চলচ্চিত্র উৎসব বলতে শুধুই চলচ্চিত্র নিয়ে আলাপ আলোচনা হত। কান চলচ্চিত্র উৎসব ছিল এরও মধ্যে অন্যতম। কান চলচ্চিত্র উৎসব ৭৬ বছর পেরিয়ে ফেলেছে। কিন্তু এখন চলচ্চিত্রর থেকেও যা নিয়ে বেশি আলোচনা হয়, তা হল রেড কার্পেটে কোন অভিনেতা কী পোশাক পরলেন, কোন অভিনেত্রী কী রঙের লিপস্টিক ঠোঁটে লাগালেন? সম্প্রতি হওয়া কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে ঐশ্বরিয়া রাইয়ের প্রিন্সেস লুক হিট। পিছিয়ে নেই দীপিকা ও সোনম কাপুরও। এরই মধ্যে, ১৯৭৬ সালের কান চলচ্চিত্র উৎসবে শাবানা আজমি নিজের ছবি টুইট করেছন। সেই ছবিটি এরইমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

কলকাতা২৪ পত্রিকা সূত্রে জানা যায়, ছবিতে শাবানার সঙ্গে আছেন শ্যাম বেনেগাল ও স্মিতা পাটিল। ছবিতে তাদের পোশাক দেখলেই বোঝা যায়, যে তখন কান চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্য ছিল ভিন্ন। ছবির ক্যাপশনে শাবানা লিখেছেন, ‘নিশান্ত ছবির জন্য ১৯৭৬ সালে কান চলচ্চিত্র উৎসবে। সবই খুব সাধারণ ছিল। চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ছিল, পোশাক নয়।’