তৃণমূলের এমপি ও কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল রোজভ্যালি চিট ফান্ডের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হয়েছে । তবে তাপস পালের বিরুদ্ধে আর অভিযোগ রয়েছে বলে গণমাধ্যম খবর প্রকাশ করেছে। যার মাঝে রয়েছে মায়ের ওপর অত্যাচারের অভিযোগ। যে অভিযোগে তাকে আদালতেও যেতে হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে বাকি বোনদের বঞ্চিত করে পারিবারিক সম্পত্তি দখল করে নিতে চান তিনি । এমন অভিযোগ করেছিলেন তাপস পালের বোন বিজেপি নেত্রী পাপিয়া বাইন (পাল)।তাই তো তাপস পাল এখন গ্রেফতার হলেও তার পক্ষে কোনো কথা বলেননি পাপিয়া।তাপসকে নিয়ে কোনো কথা বলছেন না তাপসের ছোটবেলার বন্ধুরাও।

তাপসের মা মৃত্যুর আগে কখনও চন্দননগরে, কখনও দুর্গাপুরে মেয়েদের বাড়িতে থেকেছেন।

পারিবারিক ঝামেলার বিষয়টি  কলকাতার আদালত পর্যন্তও গড়িয়েছে। যার ফলে এক সময়ে চন্দননগরের প্রতিষ্ঠিত চিকিৎসক জি সি পালের বাড়ি দীর্ঘদিন ধরে তালা বন্ধ। প্রয়াত চিকিৎসক জিসি পালের ছেলে তাপস পাল বা অন্য কোনো মেয়ে আর ওই বাড়িতে যান না। এক সময়ে যেই বাড়ি দেখতে ভিড় উপচে পড়ত সেই বাড়িই যেন এখন পতিত।

নাজিব