এবার সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে নওশাবাকে। ওয়াহিদ আনামের পরিচালনায় ঈদের নাটক 'অন্দরে আলো'নামের এ নাটকে একজন নারী সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী নওশাবাকে। আর একজন পুলিশ কর্মকর্তার ২টি ভিন্ন রুপে দেখা যাবে শতাব্দী ওয়াদুদকে। সাজু খাদেম সততার শিকার এক হাবিলদারের চরিত্রে অভিনয় করছেন।
অনিক মৃধার মূল ভাবনায় নাটকটি রচনা করেছেন আহমেদ তাহসিন শামস।
এসএ মাল্টিমিডিয়া প্রযোজিত নাটকটি রোজার ঈদে এসএটিভিতে প্রচারিত হবে।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





