প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যুবলীগ নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশের পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির প্রভাবশালী নেতা খালেদকে ধরতে অভিযান চালাল র্যাব।
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ নেতাদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী যুবলীগের কয়েকজন নেতাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা ‘শোভন-রাব্বানীর চেয়েও খারাপ’ বলে মন্তব্য করেন। সেসময় প্রধানমন্ত্রী বলেন, ‘যুবলীগের ঢাকা মহানগরের একজন নেতা চাঁদাবাজি করছে।
এর পরই রাজধানীজুড়ে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আরশাফুল আলম ওরফে হিরো আলম।
হিরো আলম বলেন, যারা অন্যায়ভাবে কোটি কোটি টাকা নয় ছয় করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী এটা শুরু করেছেন। এজন্য ওনাকে ‘স্যালুট’ জানাই।
অবৈধ ক্যাসিনো থেকে জব্দ করা অর্থ-সম্পদ দেশের বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যয় করার আহ্বান হিরো আলমের। বলেন, এই টাকা গরীব, অসহায় বেকারদের পেছনে ব্যয় করা হোক। দেশের বেকারত্ব কমলে সবার জন্য ভালো।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘ট্রল’ থেকে ওঠে আসা এই নায়ক বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এরপর থেকেই বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা গেছে তাকে।
এএস





