জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান আর কোনো নতুন ছবিতে কাজ করতে বা চুক্তিবদ্ধ হতে পারবেন না! সম্প্রতি তার প্রতি এ ব্যাপারে আদালত থেকে নোটিস ও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে পারবেন না। এ প্রসঙ্গে জানা গেছে,সম্প্রতি শ্রুতি অভিনয় করছিলেন ভামসি পেইডিপল্লী পরিচালিত ''নাগারজুনা'' ও ''কার্থি'' চলচ্চিত্রে।

এই ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান পিকচার হাউসের সঙ্গে শ্রুতি চুক্তিবদ্ধও হয়েছিলেন। পিকচার হাউসের নির্মাণাধীন চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিল বেশ কিছু দিন আগে। প্রথম দফার শুটিংও শেষ হয়েছিল। কিন্তু প্রথম দফা শুটিং শেষ হবার পর আচমকাই শ্রুতি একটি ইমেইলের মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠানকে জানান, তিনি আর কাজটি করবেন না। আর এই ঘটনায় শ্রুতির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পিকচার হাউস।

মামলার আবেদনে বলা হয়েছে শ্রুতির অপেশাদারি আচরণ অর্থ, সময় ও সম্মানের দিক থেকে বড় ক্ষতির মুখে ফেলেছে পিকচার হাউসকে। তা ছাড়া শ্রুতি চুক্তিভঙ্গও করেছেন।

আর এই ঘটনার প্রেক্ষিতে পিকচার হাউসের দায়ের করা মামলায় আদালত শ্রুতির বিরুদ্ধে আইনি নোটিস জারির পাশাপাশি নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধের নিষেধাজ্ঞা জারি করেন। তবে এ ব্যাপারে শ্রুতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইআর