ভালোবাসার কোনো ধর্ম হয় না, ভালোবাসাকে সাম্প্রদায়িকতার বেড়াজালে আটকে রাখা যায় না। এটা শুধু কেতাবি কথা নয়, বাস্তবও বটে। আর বলিউডে তার জ্বলজ্যান্ত উদাহরণ ‘খান’ অভিনেতারা। আসুন দেখে নেওয়া যাক বলিউডের সেই ৯ খান অভিনেতাদের, যাদের স্ত্রীরা হিন্দু।
শাহরুখ খান
শাহরুখ-গৌরির প্রেমকাহিনি তো তরুণদের কাছে আদর্শ হয়ে রয়েছে। বলিউডে পা রাখার বহুদিন আগে থেকেই গৌরির প্রেমে পড়েছিলেন শাহরুখ। তারপরে বিয়েরও সিদ্ধান্ত নেন তারা। এখন তিন ছেলে-মেয়ে নিয়ে সুখে ঘরসংসার করেছেন তারা।
আমির খান
অভিনেতা আমির খান দুইবার হিন্দু মেয়ের প্রেমে পড়েছেন, এমনকি বিয়েও করেছেন। খুব অল্প বয়সেই রীনা দত্তের প্রেমে পড়েছিলেন আমির। তাকে বিয়েও করেছিলেন। কিন্তু সে বিয়ে জীবনভর টেকেনি। পরে কিরণ রাওয়ের প্রেমে পড়েন আমির। এখন কিরণের সঙ্গে সুখেই আছেন।
সাইফ আলি খান
আমিরের মতো সাইফও দুইবার প্রেম করে বিয়ে করেছেন। প্রথমবার অমৃতা সিং ও পরে কারিনা কাপুর।
ইরফান খান
বলিউডের আর এক জনপ্রিয় খান ইরফান খান। বলিউড থেকে হলিউডেও ছড়িয়েছে ইরফান খানের নাম। ১৯৯৫ সালে সুতপা শিকদারকে বিয়ে করেন ইরফান। 
আরবাজ খান
মালাইকা আরোরার প্রেমে পড়েন আরবাজ খান। পরবর্তীতে মালাইকাকে বিয়ে করেন আরবাজ। এখন দুজনেই একসঙ্গে সুখে শান্তিতে ঘরসংসার করছেন। 
সোহেল খান
আরবাজ খানের ভাই সোহেল খানও হিন্দু মেয়ে সীমা সচদেবকে বিয়ে করেছেন। 
ইমরান খান
বহুদিনের প্রেমিকা অবন্তিকা মলিককে বিয়ে করেন ইমরান খান। 
ফারদিন খান
ছোটবেলার প্রেম নাতাশা মাধওয়ানিকে বিয়ে করেন ফারদিন। নাতাশা বলিউডের প্রাক্তন অভিনেত্রী মুমতাজের মেয়ে। 
জায়েদ খান
মালাইকা পারেখের সঙ্গে ছোটবেলা থেকেই প্রেম ছিল জায়েদের। তাকেই বিয়ে করেন জায়েদ। 
ইআর





