কারিনা কাপুর‘ক্লিন কারিনা কাপুর ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বলিউড তারকা কারিনা কাপুর খান এই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় সাংবাদিকদের একথা জানান। নতুন তারিখ পরে জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র (ডিএসসিসি) সাঈদ খোকনও এ তথ্য নিশ্চিত করেছেন।

সাঈদ খোকন বলেন, ‘কনসার্ট আপাতত স্থগিত করা হয়েছে। নতুন তারিখ আলোচনা করে পরে জানানো হবে।’ তবে কেন কনসার্ট স্থগিত করা হয়েছে তা জানাননি তিনি।

ডিএসসিসির একটি সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই কনসার্ট হওয়ার কথার ছিল। কিন্তু ডিএসসিসির পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় তা আপাতত স্থগিত করা হয়েছে।

‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ অনুষ্ঠানে বলিউডের কারিনা কাপুর ছাড়াও যোগ দেওয়ার কথা ছিল ভারতীয় শিল্পী কণিকা কাপুর ও জাবেদ আলীর। এই পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি তারকা অনন্ত জলিলেরও।

কেবি