স্বাভাবিক মৃত্যু নয়, বরং রহস্যজনকভাবে খুন হলেন এক নারী। এর পর তা মর্গে নেওয়া হলে সেখান থেকে উধাও হয়ে যায় লাশ। রহস্য ঘনীভূত হতে থাকে যখন এ ঘটনায় তাঁর স্বামীকে সন্দেহ করা হয়। আর ওই নারীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা ইমরান হাশমি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, গতকাল শুক্রবার মুক্তি পায় বলিউড অভিনেতা ঋষি কাপুর, ইমরান হাশমি ও অভিনেত্রী সবিতা ধুলিপলা অভিনীত ছবি ‘দ্য বডি’র ট্রেলার।

এটি পরিচালনা করেছেন জিতু জোসেফ। ছবিতে ইমরান হাশমির স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সবিতা। অন্যদিকে এতে ঋষি কাপুর অবতীর্ণ হবেন তদন্তকারী কর্মকর্তার ভূমিকায়। ছবিটির বাঁকে বাঁকে থাকছে অনেক চমক। 

কীভাবে খুন হলেন ওই নারী, সেইসঙ্গে মর্গ থেকে লাশ উধাও হয়ে গেল কেন, সে রহস্যও উদঘাটিত হবে ছবির বিভিন্ন পর্যায়ে। তবে রহস্যের কিনারা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। কেননা, ওই দিনই মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য বডি’।

এম