ভারতীয় টিভি চ্যানেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলছে পাকিস্তান। পাকিস্তানি ইলেক্ট্রনিক মিডিয়া রেগুটেলরি অথরিটি (পিইএমআরএ) এই সিদ্ধান্ত নেয়। আগামী কয়েক মাসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করবে পাকিস্তান।
বুধবার পিইএমআরএ’র চেয়ারম্যান আবসার আলম পাকিস্তানি গণমাধ্যম ডনকে বলেন, পাকিস্তানের সব ক্যাবল অপারেটর ও স্যাটেলাইট চ্যানেলকে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার জন্য সময় দেয়া হয়েছে। অন্যথায়, ১৫ই অক্টোবর থেকে দুটি গুরুত্বপূর্ণ সেগমেন্টের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, ভারতীয় ডিটিএইচ ডিলারদের জন্য এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হবে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, পাকিস্তানে বিদেশী চ্যানেল সম্প্রচারের জন্য মাত্র ১০ শতাংশ সময় দেয়া হয়। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে ২ ঘন্টা ৪০ মিনিট ক্যাবল অপারেটরা বিদেশী চ্যানেল সম্প্রচার করতে পারে।(সূত্র: টাইমস অব ইন্ডিয়া)
এমবিএইচ





