আরবাজ খান। একইসঙ্গে অভিনেতা ও প্রযোজক। বলিউড সুপারস্টার সালমান খানের ভাই। সম্প্রতি বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে অভিনয় করেছেন। সিনেমার নাম 'তেরা ইন্তেজার'।
শুধুমাত্র সানি লিওনের জন্যই নাকি ওই সিনেমায় অভিনয় করেছেন আরবাজ খান। খবর ডেকান ক্রনিকলের।
তবে নতুন খবর হল আরবাজ খান 'দাবাং থ্রি' সিনেমায় সানিকে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আর সেটা যদি বাস্তব হয় তাহলে সানি লিওনের মনের আরেকটি আশা পূর্ণ হতে চলেছে।
আরবাজ খান দাবাং সিরিজের সিনেমাগুলোর প্রযোজক। আর সিনেমায় লিড রোলে অভিনয় করেন সালমান খান। সানির ইচ্ছা- বলিউডের তিন খানের সঙ্গে সিনেমায় কাজ করার। এরই মধ্যে শাহরুখ খানের সঙ্গে একটি সিনেমার আইটেম গানে নেচেছেন সানি। আমির খানের সঙ্গে অভিনয়ের বিষয়ে যদিও এখনও তেমন কোনো খবর পাওয়া যায়নি। তবে সালমান খানের সঙ্গে অভিনয়ের সুযোগটা মনে হয় খুব শিগগিরই পেয়ে যাবেন সানি।
'তেরা ইন্তেজার' সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সানি। সিনেমায় আরবাজ খানও রয়েছেন।
এ বিষয়ে আরবাজ খান বলেন, যখন আমি জানতে পারলাম যে সানি লিওন কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন তখন আর না করিনি। কারণ, আমি বুঝতে পেরেছিলাম যে সেখানে আমার কাজ করার মতো যথেষ্ট জায়গা রয়েছে। এই সিনেমা নিয়ে বেশ আশাবাদীও আরবাজ।
'দাবাং' সিনেমায় 'মুন্নি বদনাম', 'দাবাং ২' সিনেমায় 'ফেভিকল' নামের আইটেম গান ব্যাপক সাড়া ফেলেছিল। 'দাবাং থ্রি' সিনেমাতেও এমন একটি ভিন্ন ধরনের গান রাখারও ইঙ্গিত দিয়েছেন আরবাজ।
'দাবাং থ্রি' সিনেমায় সানির অন্তর্ভূক্তির বিষয়ে আরবাজ খান বলেন, সিনেমায় সানিকে দেখা যেতে পারে। স্ক্রিপ্টের কাজ চলছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে এর শুটিং শুরু হবে।
সিনেমায় সানি নতুন মুন্নি হিসেবে আসবে কিনা এমন প্রশ্নে আরবাজ বলেন, হ্যাঁ। কিছু ভিন্নতা আনা হবে। আমরা মুন্নি ও ফেভিকল তৈরি করেছি। দাবাং থ্রিতেও ভালো কিছুই নিয়ে আসবো, যোগ করেন তিনি।
মালাইকার সঙ্গে ডিভোর্সের পর কেমন আছেন জানতে চাইলে আরবাজ বলেন, আমি ভালো আছি। আপনারা হয়তো ভাবছেন আমি হতাশ, কিন্তু মোটেও তা নয়। ভালোভাবেই কাজ করছি। অভিনেতা হিসেবে ভালোভাবেই সিনেমায় কাজ করে যাচ্ছি।
প্রসঙ্গত, বিগবস প্রতিযোগিতায় নাম লিখিয়ে সানি লিওন ভারতে তার ক্যারিয়ার শুরু করেন। তখন সালমান খান এবং সঞ্জয় দত্ত ওই অনুষ্ঠানের হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সানি এরই মধ্যে সঞ্জয় দত্তের ভূমি সিনেমার একটি আইটেম গানে নেচেছেন। সালমান ও আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারলেই সানির জীবনের ষোল কলা পূর্ণ হবে।
সানিকে চান সালমানের ভাই আরবাজ খান
আরবাজ খান। একইসঙ্গে অভিনেতা ও প্রযোজক। বলিউড সুপারস্টার সালমান খানের ভাই। সম্প্রতি বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে অভিনয় করেছেন। সিনেমার নাম 'তেরা ইন্তেজার'।
মুসলিম বিদ্বেষের অভিযোগ, সালমানের ‘সিকান্দার’ বয়কটের ডাক
বলিউড ভাইজান সালমান খান, যিনি ‘ওয়ান্টেড’ সিনেমার মাধ্যমে বলিউডকে উজ্জীবিত করেছিলেন। তারপর ‘দাবাং’ কিংবা ‘কিক’—সব ছবিই ছিল ব্লকবাস্টার।
অগ্রিম বুকিংয়েই ঝড় তুলল ‘সিকান্দর’
এখনও চারদিনের মতো বাকি। আগামী ৩০ মার্চ বড়পর্দায় আসছে সিকেন্দার। তার আগে ভবিষৎদ্বানী করে বসেছেন অনেকে, ‘ব্লকবাস্টার হতে যাচ্ছে সালমান খানের মুভি।’
‘ক্যাটরিনা একের পর এক সন্তান জন্ম দিতেন, এটাই ওর জন্য ভালো কাজ’
বলিউডের ভাইজান সালমান খান। গ্য়াংস্টারদের কুনজরে থাকলেও, তিনি বরাবরই বলিপাড়ার বিন্দাস নায়ক। যার ব্যক্তিজীবন নিয়ে কম আলোচনা হয় না।
যে দুই খাবার ছুঁয়েও দেখেন না সালমান খান
বলিউডের প্রভাবশালী তিন খানের একজন সালমান খান। ধর্ম ও রাজনৈতিক বিষয়ে বিভিন্নসময়ই নানা প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। বরাবরই সালমান নিজের অবস্থান স্পষ্ট করে গেছেন পরিষ্কারভাবেই।
















