জেনি-ছোট পর্দার প্রিয় মুখ। মডেলিং-অভিনয় দুই ক্ষেত্রেই রয়েছে তার সমান পদচারণা। ক্যারিয়ারের শুরু থেকেই জেনি তার কাজ দিয়ে ছিলেন আলোচনায়।

পরবর্তীতে জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজাকে বিয়ে করে নতুন করে আলোচিত হন তিনি। অমিতাভ রেজার সাথে বেশ কয়েক বছর সংসার করার পর নানা কারণে আলাদা হয়ে যান দুজন।
এরপর থেকে জেনি এতদিন ছিলেন একাই। যদিও এর মধ্যে তাকে নিয়ে দু'এক জনের সাথে সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা গেলেও তার সত্যতা মেলেনি কখনোই।

কিছুদিন আগেই একটি বেসরকারী টিভি চ্যানেলের এক উচ্চপদস্থ কর্মকর্তার সাথেও তার সম্পর্ক রয়েছে এমনটাই শোনা গিয়েছিল। তবে সে ব্যাপারেও কেউ দিতে পারেননি কোনো প্রমাণ। তবে একা একা জীবন যাপন করতে করতে হাপিয়ে উঠা জেনি এবার সিদ্ধান্ত নিয়েছেন নতুন করে ঘর বাধার।

এ ব্যাপারে জেনি বললেন,''সংসার ভাঙার পর আবারও নতুন একটি সংসারের স্বপ্ন দেখছি। এখন দুই পরিবারের মানুষরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। পছন্দ হলে বিয়ে।''

তবে নতুন করে ঘর বাধার খবর জানালেও তার নতুন জীবন সঙ্গী কে হবেন সে ব্যাপারে মুখ খুলেননি তিনি।

ইআর