মার্ক জুকারবার্গ আর নেই। তার ফেসবুকই তাঁর স্মৃতিচারণ করা শুরু করেছে। অনেকেই হয়ত আবেগতাড়িত হয়ে সার্চ করে দেখে নিচ্ছিলেন এরকম কোনও ঘটনা ঘটেছে কি না৷ কিন্তু না, কোথাও এর নামগন্ধ নেই৷ শুধু নিজের হাতে তৈরি ফেসবুকেই প্রয়াত জুকারবার্গ৷
শনিবার সকাল থেকেই এই বিভ্রান্তির শিকার হলেন অনেকে৷ ফেসবুক ব্যবহারকারী কেউ মারা গেলে ফেসবুকের তরফ থেকে সেই প্রোফাইলটিকে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়৷ তাঁর স্মৃতিচারণায় প্রোফাইলটি পোস্ট হয় অন্যান্য অ্যাকাউন্টে৷
এদিন সকাল থেকে বেশ কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্ট ভুলবশত মৃত হিসবে গণ্য করছিল ফেসবুক৷ সেইমতো পোস্টও হচ্ছিল৷ আর সে তালিকায় ছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা খোদ জুকারবার্গ৷ এ নিয়ে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়৷ ফেসবুকের হাতে খোদ স্রষ্টার মরণ দেখে রসিকতায় মাতেন নেটিজনরা৷ অবশ্য খবর ছড়িতে পড়তেই সতর্ক হয় ফেসবুক কর্তৃপক্ষ৷ নিজেদের ভুল শুধরে নেয় তারা৷
জেড





