বলিউড তারকাদের মেজাজ নিয়ে নানা ছবি ও তথ্য প্রায়ই প্রকাশ্যে আসে। তাদের মধ্যে সালমান খানের নাম সবার ওপর। সম্প্রতি মেজাজ হারিয়ে আবারও সমালোচনায় পড়লেন এই বলিউড তারকা। সোশ্যাল মিডিয়ায় সালমান খানের একটি ভিডিও
বলিউড সুপারস্টার সালমান খানের সাথে অনুমতি ছাড়া সেলফি তুলতে গিয়ে বিপদে পড়ছেন এক ভক্ত। তার মোবাইলটিই ছিনিয়ে নিলেন সালমান।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে গোয়া এয়ারপোর্টে পৌঁছানোর পর এক ভক্ত অনুমতি না নিয়েই সালমানের সঙ্গে সেলফি তোলা এবং ভিডিও করার চেষ্টা করছিলেন।
আর এতেই ক্ষেপে যান সালমান। ভক্তের হাত থেকে ফোন কেড়ে নিয়ে হেঁটে এগিয়ে যান তিনি। বেশিরভাগ সময়েই ভক্তদের আবদার মেটালেও আজ সম্ভবত ‘বলিউডের ভাইজান’র মন ভালো ছিল না। তাই ছবি তুলতে আসা ভক্তের ফোন কেড়ে নিলেন তিনি। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শ্যুটিংয়ের জন্য গোয়া গিয়েছেন সালমান। আগামী কয়েকদিন সেখানেই থাকবেন তিনি।
সালমান ছাড়াও এই ছবিতে দেখা যাবে রণদীপ হুদা, জ্যাকি শ্রফ এবং গৌতম গুলাটিকে। প্রভুদেবা পরিচালিত এই ছবিটি ২০২০ সালের ঈদে মুক্তি পাবে।
এএস





