বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস পালনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ৩ এপ্রিল সকাল ১০ টায় শুরু হবে চলচ্চিত্র দিবসের কর্মসূচী। অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে এবং র্যা লীর মধ্যে দিয়ে আয়োজনের সূচনা হবে। মেলা, রেড কার্পেটে তারকাদের আনাগোনা, টকশো, স্থির চিত্র প্রদর্শনী, সেমিনার, চলচ্চিত্র নির্মাণ বিষয়ক প্রজেকশন সেমিনার, চলচ্চিত্র প্রদর্শন থাকবে এই বিশেষ আয়োজনে।
সন্ধ্যায় রয়েছে চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে হাতিরঝিলে আতশবাজি ও ফানুস উড়িয়ে চলচ্চিত্র দিবসের সমাপ্তি ঘোষণা করা হবে।
পুরো আয়োজনটি এটিএন বাংলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হবে ৩ এপ্রিল
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস পালনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। আয়োজকরা জানিয়েছেন, আগামী ৩ এপ্রিল সকাল ১০ টায় শুরু হবে চলচ্চিত্র দিবসের কর্মসূচী। অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।





