ভারতে সাম্প্রতিক সময়ে সমাজকে নাড়া দেয়ার মতো বেশ কিছু নেতিবাচক ঘটনা ঘটেছে। নারীদের এসব সমস্যা নিয়ে জাতিসংঘে কথা বললেন মল্লিকা শেরাওয়াত। ৬৫তম জাতিসংঘের ডিপিআই/এনজিও সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি।

সেখানে ভারতের সুবিধাবঞ্চিত নারীদের সমস্যার কথাই মূলত তুলে ধরেন মল্লিকা। নারীর বিরুদ্ধে বৈষম্য দুর করতে কঠোর আইন প্রয়োগের আহবান জানান ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী।

‘এনসিআরবি’র (ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো) গণনা অনুযায়ী ভারতে প্রতি ২০ মিনিটে একটি করে ধর্ষনের ঘটনা ঘটে। এজন্য সামাজিক বৈষম্যেকে দায়ী করে মল্লিকা জানান, ‘নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরও সহযোগিতা প্রয়োজন।’

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই