বোনের বিয়ে নিয়ে হৈচৈ থামতে না থামতে বলিউডে আরেকটি বিয়ের সানাই বাজার সময় বুঝি হলো। এবারে ফোকাস পাতৌদির নবাব বাড়ির দিকে। অর্পিতার পর, এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, সাইফ আলী খানের বোন সোহা আলী খান।

দীর্ঘদিনের প্রেমিক কুনাল খেমুকে বিয়ে করতে চলেছেন এই পতৌদি কন্যা। বিয়ের তারিখ নির্দিষ্ট করা হয়েছে ২০১৫-এর ২৫শে জুলাই। এই বছরই জুলাই মাসে আংটি বদল করেছেন বলিউডের এই ‘লাভ বার্ড’। আর তারপর থেকেই লিভ টুগেদার করছেন এই যুগল।

বিয়ের তারিখ প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়ে গেছে টিনসেল টাউনে। তবে শোনা যাচ্ছে, দাদা সইফ আলীর ও কারিনার বিয়ের মত, এই জুটির বিয়েটাও সাধারণ ভাবেই হবে। নিকট আত্মীয় এবং বন্ধুরা ছাড়া খুব বেশি মানুষকে এ বিয়েতে দাওয়াত দেয়া হবে না।

কেএইচ