জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা চাষী নজরুল ইসলামকে গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন।

মঙ্গলবার সকালে হঠাৎ করে অসুস্থতা অনুভব করলে চাষী নজরুল ইসলামকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়েছে।

জেআই