অবশেষে মুক্তি পেল সালমান খানের নতুন সিনেমা ‘টিউবলাইট’ এর অফিসিয়াল ট্রেলার। যদিও ছবিটি মুক্তি পাওয়ার কথা ২৩ জুন।
কিন্তু তার আগেই ছবির মিউজিক সত্ত্ব বিক্রি করে ইতিমধ্যেই ২০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘টিউবলাইট’।
এবার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে ‘টিউবলাইট’ এর অফিসিয়াল ট্রেলারটি।
এ ছবির চিত্রনাট্য লিখেছেন ছবির পরিচালক কবির খান। সালমান খান অভিনীত এই ছবিটি বিখ্যাত হলিউড ছবি ‘লিটল বয়’ এর গল্প থেকে অনুপ্রাণিত। তবে পরিচালক আলেজান্দ্রো মন্তেভার্দের ‘লিটল বয়’ ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কাহিনী উঠে এসেছে।
আর ‘টিউবলাইট’ এ ধরা পড়েছে ১৯৬২’র ভারত-চীন যুদ্ধ। হলিউডের ‘লিটল বয়’ই হোক বা সালমানের ‘টিউবলাইট’ দু’টি ছবিতেই ধরা পড়েছে সরল বিশ্বাসের অপার শক্তি।
পরিচালক কবির খানের এ ছবিতে দেখা যাবে প্রয়াত অভিনেতা ওম পুরিকে। তিনি সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতেও ছিলেন। এ ছবিতে চিনা অভিনেত্রী জু জু’র সঙ্গে জুটিতে সালমানকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার লক্ষ লক্ষ ভক্ত।
ছবিটির অফিসিয়াল ট্রেলার মুক্তির পর সালমান ভক্তদের উদ্দীপনা আরও বহুগুণ বেড়ে গিয়েছে। এবার দেখে নিন ‘টিউবলাইট’ এর অফিসিয়াল ট্রেলারটি।
জেড





