শুটিং করার সময় মারাত্মক আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। মূলত ক্রেনের হেঁচকা টানে শূন্য থেকে আছড়ে পড়েন তিনি। এসময় অজ্ঞান হয়ে যান অভিনেতা।

গত বুধবার বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি সাংবাদিকদের জানান ডেঞ্জার জোন’ ছবির পরিচালক বেলাল সানি।

বেলাল সানি বলেন, অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন বাপ্পী ও জলি। ঝুকিপূর্ণ একটি শট নিতে গিয়ে আহত হয়েছে বাপ্পি। বাপ্পির কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা।

এমন সময় জাদুর বাতাসের ধাক্কায় উড়ে যাবেন নায়ক। ভুল ক্রমে কোমরে বাঁধা সুতার টানটা এতটাই জোরে হয়েছিল যে ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায় বাপ্পির। এ সময় জ্ঞানও হারায় বাপ্পি।

আরও জানা গেছে, বাপ্পীকে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে। সন্ধ্যা নাগাদ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ফিরবেন সুদর্শন এই অভিনেতা।

এএস