মারা গেছেন ভারতের অ্যানিমেশনের জনক হিসেবে পরিচিত রাম মোহন। তিনি জনপ্রিয় কার্টুন ‘মীনা’র রূপদানকারী। 

শুক্রবার (১১ অক্টোবর) ৮৮ বছর বয়সে রাম মোহন মারা যান বলে নিশ্চিত করেছে ওয়েবসাইট অ্যানিমেশন এক্সপ্রেস। খবর অ্যানিমেশন ম্যাগাজিন ডটকমের।

১৯৫৬ সালে খ্যাতনামা এ কার্টুনিস্টের ভারতীয় চলচ্চিত্রের জগতে কর্মজীবন শুরু করেন। ১৯৬৮ সালে তিনি চলচ্চিত্র বিভাগ থেকে সরে দাঁড়ান, কাজ শুরু করেন প্রসাদ প্রোডাকশনের অ্যানিমেশন বিভাগের প্রধান হিসেবে। ১৯৭২ সালে নিজের প্রতিষ্ঠান রাম মোহন বায়োগ্রাফিক্স চালু করেন।

১৯৯০-এর দশকে উপমহাদেশের মেয়েদের অধিকার সুংসহত করার লক্ষ্য মীনা কার্টুন প্রচারের উদ্যোগ নেয় ইউনিসেফ।

তার রঙ তুলিতেই ফুটে ওঠে মীনা কার্টুনের সবার পছন্দের রূপটি। খ্যাতনামা কার্টুনিস্ট রাম মোহন ইউনিসেফের সহযোগিতায় মিনা কার্টুনের প্রথম অ্যানিমেশন করেন ১৯৯১ সালে।

এএস