আলোচিত সঙ্গীতশিল্পী আরেফিন রুমির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে দুইপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন রুমি ও অনন্যা। সঙ্গে ছিলেন তাদের মা, ভাই ও আত্মীয়স্বজন। শুনানির আগে অনেকটাই ফুরফুরে মেজাজে ছিলেন রুমি ও তার পরিবার। রুমির পরনে ছিল সাদা শার্ট। তার মা ও ভাই ফাল্গুনদিনের বাসন্তী পোশাক পরিহিত ছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফ্যাকাসে হয়ে যায় বাসন্তী রং। আদেশ দেওয়া হয় রুমির জামিন নামঞ্জুরের।
আদেশের পর রুমি জানান, আমি আমার সিদ্ধান্তে অটল। যা করছি সন্তানের ভবিষ্যতের জন্য।
এর আগে গত সোমবার মধ্যরাতে অনন্যার বাসায় যান রুমির মা। কিছুদিন ধরে জ্বরে ভোগছিল রুমি-অনন্যার সন্তান আরিয়ান। অসুস্থ অবস্থায় বাবার সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করলে রুমিদের বাসায় যোগাযোগ করা হয়। কিন্তু রুমি ছেলের সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় দাদীকে (অনন্যার শাশুড়ি) বিস্তারিত জানানো হয়। অনেকটা অনন্যার মায়ের অনুরোধেই নাতিকে দেখতে আসেন রুমির মা। অনন্যার মাও আরিয়ানের দাদীকে সাদরে গ্রহণ করেন।
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]