আজ ঢালিউড অভিনেত্রীর জন্মদিন। অনেকটা যেন ‘এলেন, দেখলেন আর জয় করলেন’ তিনি।

প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক, একসময়ের সহপাঠী সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় জানান দিয়েছিল, নতুন নক্ষত্রের আগমন ঘটছে বাংলা চলচ্চিত্রজগতে।

বাকি গল্প কেবলই সাফল্যের। কারো নিশ্চয়ই বুঝতে বাকি নেই যে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর কথা বলা হচ্ছে।

মৌসুমী ১৯৭৩ সালে ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইজা (মেয়ে) নামের দুই সন্তান রয়েছে।

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমেই প্রবেশ করে তিনি। এরপর থেকে একের পর এক জনপ্রিয় সিনেমার মাধ্যমে দেশীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে পরিচিতি তার। সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ার শুরু করা মৌসুমী সফল হয়েছেন ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন ও মান্নার সঙ্গে জুটি বেঁধে।

বিভিন্ন সময় তাকে দেখা গেছে অসংখ্য পণ্যের বিজ্ঞাপনে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন এই নায়িকা।

জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। এককথায় নানামুখী সামাজিক কর্মকার্ন্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী। এর মধ্যে- স্নেহ, দেনমহর, দোলা, আত্মঅহংকার, প্রথম প্রেম, অন্তরে অন্তরে, বিদ্রোহী বধূ, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, ভাংচুর, সাজন, শেষ খেলা, আত্মত্যাগ, বিশ্ব প্রেমিক, গরিবের রাণী, প্রিয় তুমি, রাক্ষস, সুখের স্বর্গ, আদরের সন্তান, সুখের ঘরে দুঃখের আগুন, লুটতরাজ, আম্মাজান, মিথ্যা অহংকার, সংসারের সুখ-দুঃখ, প্রিয় শত্রু, লাট সাহেবের মেয়ে, লজ্জা, রূপসী রাজকন্যা, মোল্লা বাড়ির বউ সহ আরো অনেক।

অভিনয়ের জন্য একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার’সহ দেশ-বিদেশের আরও অনেক পুরস্কা পেয়েছেন অভিনেত্রী মৌসুমী।

এএস