মুক্তির পর থেকেই সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’ দাপটের সঙ্গে ব্যবসা করছে বক্স অফিসে। কিন্তু সেই সিনেমারই এমন একটি দৃশ্য এবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, সিনেমায় নাকি জনপ্রিয় ‘গ্যাংনাম স্টাইল’র সুরে পা মেলাচ্ছেন আলাউদ্দিন খিলজী মানে রণবীর সিং।
তবে যারা ‘পদ্মাবত’ দেখেছেন, তারা জানেন, মোটেও এমন কোনও দৃশ্য সিনেমায় নেই। আদতে এই ভিডিওটি একটি ম্যাশ-আপ ভিডিও। মানে জনপ্রিয় গানের সঙ্গে ভিন্ন স্বাদের নাচ মিশিয়ে ‘এডিটেড’ একটি ভিডিও। সেই ধাঁচেই কাঁচি চলেছে ‘খালিবালি’ গানটির ওপরেও।
কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে ‘পদ্মাবত’ সিনেমায় রণবীর সিংয়ের ‘খালিবালি’ গানের ভিডিও।
এবার তার সেই ‘খালিবালি’ গানের ভিডিওটির সঙ্গে ম্যাশ-আপ করে মেশানো হয়েছে ইউটিউবের ইতিহাসে নজির গড়া ‘গ্যাংনাম স্টাইল’ গানটিকে। আর দেখা যাচ্ছে, ‘গ্যাংনাম স্টাইল’-এর বেশ নাচের স্টেপ-এর সঙ্গে রণবীরের স্টেপ বেশ মিলে যাচ্ছে। আর এই অনবদ্য মিশেলের কারণেই ম্যাশ-আপ ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।
এসএম