জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নতুন বছরে বেশ চমক নিয়ে চলচ্চিত্রে ফিরেছেন । দীর্ঘদিন ধরে একসঙ্গে দশটি ছবি নির্মাণের গুঞ্জন চাউর ছিল তাকে নিয়ে।
নতুন বছরের প্রথম দিন থেকেই একসঙ্গে দুটি ছবির শুটিং শুরু করেছেন ডিপজল। শুটিংচলতি ছবি দুটি হচ্ছে ‘এক কোটি টাকা’ ও ‘মেঘলা’।
'এক কোটি টাকা' ছবিটি পরিচালনা করছেন ছটকু আহমেদ। এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন ডিপজল। সঙ্গে রয়েছেন চিত্রনায়ক বাপ্পি সাহা ও অমৃতা খান।
জানাযায়, এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা পূর্ণিমা। বিষয়টি মোটামুটি চূড়ান্ত। এ মুহূর্তে মায়ের চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন পূর্ণিমা। সেখান থেকে ফিরলেই ছবিতে চুক্তি এবং শুটিং শুরু করবেন তিনি।
এদিকে পূর্ণিমা ‘টু বি কন্টিনিউ’ নামের দীর্ঘদিন ঝুলে থাকা ছবির শুটিংও শেষ করেছেন । এখন কেবল মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি।
প্রসঙ্গত, ডিপজলের একই প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ‘মেঘলা’ শিরোনামের ছবিটির পরিচালনা করছেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার।
নাজিব





