সাদেক সিদ্দিকি পরিচালিত ‘সাহসী যোদ্ধার’ সিনেমাতে আইটেম গানে পারফর্ম করে বহুদিন পর চলচ্চিত্রে ফিরলেন চিত্রনায়িকা পপি।

রবিবার শুটিং সেটে হঠাৎ উপস্থিত হন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। কিছুক্ষণ দেখার পর হঠাৎ করে তিনি জানান দেন পপির মেকআপ ঠিক হয়নি।

এসময় মেকআপ আর্টিস্ট মনির হোসেন দৌঁড়ে এসে বলেন, ‘স্যার কি করতে হবে।’ এরপর মেকআপ আর্টিস্টের কাছে সরঞ্জাম নিয়ে পপির মেকআপ নিজেই ঠিক করতে শুরু করেন ড. মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান পপিকে বলেন, ‘আমার জীবনে প্রথম আমি মেকআপ ম্যান হিসেবে কাজ করেছি। এখানে লজ্জার কিছু নেই। আমাদের সিনেমায় যত ভালো তোমাকে লাগবে, দর্শক হলে গিয়ে তত বেশি ছবি দেখবে।’

‘সাহসী যোদ্ধার’ ছবিটির টানা শুটিং চলবে আগামি এপ্রিল পর্যন্ত। এফডিসি ছাড়াও সিলেট, কক্সবাজারে এ সিনেমার শুটিং হবে। পপি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন আমিন খান, ইমন ও শিরিন শিলা।