ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

আজ বুধবার বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

আপাতত কিছুটা সুস্থবোধ করলেও ডাক্তাররা আরও বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন বলে জানান এই চিত্রনায়িকা। হাসপাতালে ভর্তি আছেন তিনি। পাশাপাশি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ববি।

উল্লেখ্য, চিত্রনায়ক আলমগীরও কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ও ঢাকায় নিজ বাসায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অবস্থান করছেন জয়া আহসান।

এএস