সাড়ে পনের হাজার মার্কিন ডলারে লেডি গাগার পোশাকের অতিরিক্ত অংশ নিলামে উঠেছে। নাট দ্য সান্ডারসের এক নিলামে এটা পনের হাজার ৬ 'শ ২৫ মার্কিন ডলারে নিলামে ওঠে।
এই পোশাকের এই অংশটা নেওয়ার জন্য এক ভক্ত সাড়ে বারো হাজার ডলার থেকে নিলামে অংশ নেন। পরে তিনি পনের হাজার ৬ 'শ ২৫ মার্কিন ডলারে এটা কিনে নেন। এই গায়িকার পোশাকের অতিরিক্ত ঝালড় অংশটি তৈরি করেছিলেন এভান্টে।
হারপার বাজারের ফটোশ্যুটের জন্য এটি তৈরি করা হয়েছিল। শরীরের মাপ ঠিক রেখে চতুর্দিকে মাছের শরীরের মতো করে এই ঝালড় মাত্র একটাই তৈরি করেন ২৭ বছর বয়স্ক এই পোশাক ডিজাইনার।
এর হাতে, বুকে, পায়ে, উরুতে মশারির জালের মতো করে দৃষ্টিনন্দন হয়ে ওঠে এই ঝালড়টি।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
লেডি গাগার পোশাক পনের হাজার ডলারে বিক্রি
সাড়ে পনের হাজার মার্কিন ডলারে লেডি গাগার পোশাকের অতিরিক্ত অংশ নিলামে উঠেছে। নাট দ্য সান্ডারসের এক নিলামে এটা পনের হাজার ৬ 'শ ২৫ মার্কিন ডলারে নিলামে ওঠে। এই পোশাকের এই অংশটা নেওয়ার জন্য এক ভক্ত সাড়ে বারো হাজার ডলার থেকে নিলামে অংশ নেন।





