'লাগ ভেলকি লাগ'  নামের একটি মেগা ধারাবাহিক নাটকে অভিনয় করলেন বন্যা মির্জা। এস জি প্রোডাকশন এর ব্যানারে নির্মিত মেগা ধারাবাহিক নাটক  এটি।  রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মতিন সাগর।
নাটকটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় ও গুণী অভিনেতা ডি এ তায়েব, বন্যা মির্জা, সোহেল খান, চিত্র নায়িকা কাজল, ঝুনা চৌধুরী, পরশ, জুইসহ, আরও অনেকে।
নাটক নির্মাতা প্রতিষ্ঠান এস জি প্রেডাকশন এই ধারাবাহিক নাটকটি সম্পর্কে বলেছেন-গত এক সপ্তাহ যাবত এই নাটকটি জনপ্রিয় অভিনেতা ডি এ তায়ের এর গ্রমের বাড়ি টাঙ্গাইলে সুটিং চলছে এবং ইতিমধ্যে তারা অনেকটা কাজ গুছিয়ে নিয়েছেন এবং অতি শীগ্রই নাটকটি প্রচার করা হবে বলে জানিয়েছেন।
পরিচালক মতিন সাগর বলেন- এই গল্পটা আমার অনেক প্রিয়। গ্রামীন পটভুমির এই গল্প সম্পর্কে আমি দর্শকদের এখনি কিছু বলতে চাইনা। শুধু দর্শকদের বলব 'লাগ ভেলকি লাগ' নাটক আপনাদের ভাল লাগবে।
ডি এ তায়েব বলেন- 'লাগ ভেলকি লাগ' একটি অসধারন গল্প। এইরকম অসধারন গল্পে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।
বন্যা মির্জা বলেন, ভাল একটি গল্পের নাটক নির্মিত হচ্ছে। নাটকটি সবার ভাল লাগবে।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]