মিথিলা-সৃজিতের বিয়েটা কিছুটা সাদামাটা হলেও মধুচন্দ্রিমা হচ্ছে বেশ আমুদে। নতুন দম্পতি সুইজারল্যান্ডের নির্মল প্রকৃতির সুধা পান করছেন পরম তৃপ্তি নিয়ে। একই সঙ্গে দুজন দুজনকে নতুনভাবে খুঁজে নিচ্ছেন।

মিথিলা-সৃজিতের বিয়েটা কিছুটা সাদামাটা হলেও মধুচন্দ্রিমা হচ্ছে বেশ আমুদে। নতুন দম্পতি সুইজারল্যান্ডের নির্মল প্রকৃতির সুধা পান করছেন পরম তৃপ্তি নিয়ে। একই সঙ্গে দুজন দুজনকে নতুনভাবে খুঁজে নিচ্ছেন।

এই আনন্দের মধ্যেও কিছুটা নার্ভাস মিথিলা। তার কারণ সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমার পাশাপাশি নতুন করে অধ্যয়ন শুরু করছেন মিথিলা। আগেই জানিয়ে রেখেছিলেন- সুইজারল্যান্ডে যাচ্ছেন।

ছবির ক্যাপশনে মিথিলা লেখেন– ‘জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পদার্পণ করলাম। ইউনিভার্সিটি অব জেনেভাতে পিএইচডি শুরু করলাম। এর আগে কখনও এতটা নার্ভাস হইনি। এই অধ্যায় সফলভাবে সম্পন্ন করতে বন্ধু এবং পরিবারের সবার দোয়া ও আশীর্বাদ প্রয়োজন।’

সৃজিত মিথিলা সুইজারল্যান্ডে পৌঁছেছেন গত শনিবার। এরই মধ্যে মিথিলা পা রেখেছেন তার নতুন ক্যাম্পাসে।

সেখানকার ইউনিভার্সিটি অব জেনেভাতে পৌঁছে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন এ সুদর্শনী।

মঙ্গলবার রাতে পোস্ট করা ছবিগুলোতে মিথিলাকে বেশ প্রাণবন্ত দেখা গেলেও নতুন ক্যাম্পাস নিয়ে যে খানিকটা চিন্তিত মিথিলা, তা বোঝা গেল তার দেয়া ক্যাপশনে।

ছবির ক্যাপশনে মিথিলা লেখেন- ‘জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পদার্পণ করলাম। ইউনিভার্সিটি অব জেনেভাতে পিএইচডি শুরু করলাম। এর আগে কখনও এতটা নার্ভাস হইনি। এই অধ্যায় সফলভাবে সম্পন্ন করতে বন্ধু এবং পরিবারের সবার দোয়া ও আশীর্বাদ প্রয়োজন।’

তবে মিথিলা কিছুটা নার্ভাস হলেও তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন স্বামী সৃজিত। মিথিলার পাশে বেশ দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছেন কলকাতার এই নির্মাতা।

এএস