গত চল্লিশ বছরের বলিউডের ইতিহাসে ভক্তরা সবসময়েই অনিল কাপুরের সাথে শ্রীদেবীকে দেখতে চেয়েছে। দুজনেই বয়স্ক হয়েছেন তবু এই জুটির জনপ্রিয়তা আজো ভক্তহৃদয়ে বাজে।
অনিল কাপুরের সাথে শ্রীদেবীর সিনেমাগুলোর মধ্যে লামহে, লাডলা, জুডাঈ, মি. ইন্ডিয়ার মত সফল সিনেমার স্মৃতিচারণ করছেন অনেকেই। দর্শকমনে বড়পর্দায় আরেকটিবার এই জুটিকে দেখার লোভ রেখেই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন অনিল কাপুর।
যদিও এই আশা পূরণীয় নয় তবু, টুইটারে ভক্তদের জন্য মিলল সামান্য সান্ত্বনা। অনিল কাপুরের সাথে শেষ নাচের ভিডিও মিলল। এবারই শেষবারের মত এই দুজনকে একসাথে দেখা গেল। হাতে হাত রেখে তাদের দুজনকে আরেকবার দেখা গেল নাচতে।
অনিল শ্রীদেবীর স্বামী বনি কাপুরের ছোট ভাই। যখন বনি কাপুর শ্রীদেবীর দেহাবশেষ ভারতে আনার কাজে ব্যস্ত তখন অনিল কাপুর তার দুই ভাস্তি, খুশি আর জাহ্নবীকে সান্ত্বনা দেয়ার কাজে নিয়োজিত। তাদের মুম্বাইয়ের গৃহে অনেক বলিউডি নায়ক নায়িকারাই শ্রদ্ধা ও ভালবাসা জানাতে যাচ্ছেন।
শ্রীদেবী মারা যাবার পর অনিল কাপুর চান্দিগড়ে তার মেয়ে সোনম কাপুরের সাথে ছিলেন, এসময় তিনি 'এক লাড়কিকো দেখা তো অ্যাইসা লাগা' সিনেমার শুটিং এর কাজে ব্যস্ত ছিলেন।
মৃত্যুর আগে শেষবারের মত মোহিত মারওয়া বিয়ের অনুষ্ঠানে অনিল কাপুর ও শ্রীদেবীকে একসাথে দেখা যায়।
এসএম





