বেকসুর খালাস পেলেও মেঘ কাটল না সালমানের ওপর থেকে। সলমানের গাড়ির ড্রাইভার হরিশ দুলানির বয়ানের পর মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে ভারতের রাজস্থান সরকার।
হাম সাথ সাথ হ্যায় শুটিং চলার সময় কৃষ্ণসার হত্যার অভিযোগ ওঠে সালমানের ওপর। কিন্তু কোনও তথ্য প্রমাণ না থাকায় দিন কয়েক আগে রাজস্থান হাইকোর্ট থেকে বেকসুর খালাস পান তিনি।
কিন্তু গতকালই সামনে এসেছে সালমানের গাড়ির ড্রাইভার হরিশ দুলানির বয়ান। তিনি জানিয়েছেন, তাঁর সামনেই সালমান কৃষ্ণসার হত্যা করেন। তিনি যাতে সাক্ষ্য না দেন, তার জন্য তাঁকে হুমকিও হেওয়া হয়।
তাই একপ্রকার বাধ্য হয়েই তিনি নিখোঁজ হয়ে যান। একটি ইলেকট্রনিক মাধ্যমকে সম্প্রতি এই সাক্ষাৎকার দিয়েছেন হরিশ। তারপরই কৃষ্ণসার হত্যা মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজস্থান সরকার।
এমবি





