এবার মোদির স্বচ্ছ ভারত অভিযানে যুক্ত হলেন বলিউড হার্টথ্রুব নায়িকা শিল্পা শেঠি। মায়াবী হাসির এই নায়িকাকে সম্প্রতি ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর ব্রান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অমিতাভ বচ্চন, সালমান খান ও ক্রিকেটার শচীন টেন্ডুলকারের পর এই তারকাও যুক্ত হলেন এই অভিযানে।

গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন সচেতনামূলক অনুষ্ঠানের মাধ্যমে তিনি জনগণকে বোঝাবেন তারা যেন রাস্তায় ময়লা না ফেলে, যেখানে সেখানে আবর্জনার স্তুপ না বানায়।

স্বচ্ছ ভারত অভিযান ভারত সরকার দ্বারা প্রচলিত একটি জাতীয় প্রকল্প যার মাধ্যমে দেশের ৪০৪১টি শহরের সড়ক এবং পরিকাঠামোকে পরিষ্কারের ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়। ২০১৪ সালের ২ অক্টোবর নয়া দিল্লির রাজঘাট সমাধি পরিসরে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। 

প্রসঙ্গত, শিল্পা শেঠির আগে এই স্বচ্ছ ভারত অভিযানে যুক্ত হন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি প্রকাশ্যে মলত্যাগে জনগণকে নিরুৎসাহিত করণ প্রচারণায় ২০১৯ সাল পর্যন্ত যুক্ত থাকবেন। এর আগে এই প্রচারণায় যুক্ত ছিলেন অমিতাভ বচ্চন, সালমান খান ও ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মতো তারকারা। 

নাজিব