ওয়াজেদ আলী সুমন পরিচালিত সুইটহার্ট সিনেমার শেষ ভাগের শুটিং করতে ব্যাংককে যাচ্ছে সুইটহার্ট টিম।
আগামী ১১ মার্চ সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মীম, নায়ক বাপ্পি এবং রিয়াজ ব্যাংককের উদ্দেশ্য রওনা করবেন। ব্যাংককের মনোরম লোকেশনে তিনটি গানের দৃশ্যায়ন করা হবে। গান তিনটির শুটিং-এর জন্য তারা সেখানে ১০ দিন অবস্থান করবেন বলে পরিচালক সূত্রে জানা গেছে।
সম্প্রতি সুইটহার্ট ছবির হৃদয় খানের গাওয়া এক পলকে গানটির ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছেন। দেড় মিনিটের সেই ভিডিওতে ব্যাপক খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করেছেন মিম। গানের ভিডিওতে ছবির নায়ক বাপ্পির সাথে খুব সাবলীল ভাবেই মিশতে দেখা গেছে তাকে।
ডিজিটাল মুভিজের প্রযোজনায় ছবিটিতে আরও অভিনয় করছেন রিয়াজ, দিতি, প্রবীর মিত্র, সম্পা রেজা, উৎপল প্রমুখ।
ইআর





