ফিল্ম আর্কাইভিস্ট এসএমএম আউসাজা একটি ভাঙ্গারি দোকানে সিনেমার পোস্টার খুঁজতে গিয়ে পেয়ে গেছেন অমূল্য কিছু জিনিস।

রবি শংকরের ছবি, তার নিজ হাতে লেখা কিছু মিউজিক্যাল নোট ছিল সেখানে। এছাড়াও ছিল ঋত্বিক ঘটকের নিজ হাতে লেখা একটি অপ্রকাশিত কবিতা।

ভাঙ্গারি ব্যবসায়ী মাহিমের কাছ থেকে এসএমএম আউসাজা সম্প্রতি একটি ফোন পেয়ে ছুটে জান দোকানে। তার হাতে এক মিউজিসিয়ানের ব্যবহৃত একটি সুটকেস তুলে দেয়া হয়। বাড়ি ফিরে সুটকেস খোলার পর সেখান থেকে পাওয়া যায় ঋত্বিক ঘটকের হাতের লেখায় তার একটি অপ্রকাশিত কবিতা,।

কবিতার নিচে সাক্ষরও আছে। ধারণা করা হচ্ছে কবিতাটি তিনি পণ্ডিত রবি শংকরের জন্য লিখেছিলেন। আর সেকারণেই এটি সুটকেসটিতে পাওয়া গেছে।

আউসাজা জানান, সুটকেসে পাওয়া কাগজ এবং ছবিগুলোর অনেকগুলোই ছিঁড়ে গেছে। তাই এগুলো মেরামত করে সংরক্ষণ করতে হবে।

এর আগেও একই ভাবে বসু চ্যাটার্জির সিনেমা ‘মঞ্জিল’ এর পোস্টার পেয়েছিলেন আউসাজা। সেটা তার কাছে সংরক্ষিত সবচাইতে দুর্লভ পোস্টারগুলোর মধ্যে একটি। টাইমস অব ইন্ডিয়া

এএস