টুইটারে বেশ সরব সালমান খান। মাঝে মাঝে টুইট করে তার রসবোধের পরিচয় দেন বলিউডের এ ড্যাশিং অভিনেতা। আজ (মঙ্গলবার) সালমানের একটি টুইট বেশ হইচই ফেলে দেয়। টুইটারে তিনি লেখেন, 'আমি মেয়ে পেয়ে গেছি' (মুঝে লাড়কি মিল গায়া)।
এরপরই শুরু হয় আলোচনা। তবে কি এবার বিয়ের জন্য পাত্রী পেয়ে গেলেন তিনি। এমন জল্পনার অবসান টানলেন সালমানই তার পরবর্তী টুইটে। মাত্র দুই ঘন্টা পরেই তিনি আবারও টুইট করেন।
'চিন্তার কিছু নেই। আয়ুশ শর্মার ফিল্ম লাভরত্নের জন্য মেয়ে পেয়ে গেছি, ওয়ারিনা (ওয়ারিনা হুসেইন)। তো চিন্তার করবেন না, সুখে থাকেন।'
এই চলচ্চিত্রের মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সালামান খানের বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মার। সালামান খানের নিজের প্রডাকশনে নির্মিত ছবিটি পরিচালনা করবেন অভিরাজ মিনাওয়ালা। লাভরত্ন অভিরাজেরও প্রথম ছবি। এর আগে সুলতান চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে কাজ করেছিলেন অভিরাজ।
বলিউডের ভাইজানখ্যাত সালমান খান এরআগেও বেশ কয়েকজন অভিনেতা, অভিনেত্রীকে বলিউডে জায়গা করে দিয়েছেন। তাদের মধ্যে আছেন, সুরাজ পাঞ্চলি, জেরিন খান, পুলকিত সম্রাট, ডেইজি শাহ। সালমানের হাত ধরেই বলিউডে এসেছিলেন ক্যাটরিনা কাইফ।
এসএম





