কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপ জনিত সমস্যা নিয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। গত কয়েক বছর ধরেই অসুস্থ বর্ষীয়ান এই অভিনেতা।

প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। তার বয়সের দিক লক্ষ্য রেখে শরীরে অন্যান্য দিকগুলো খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। সৌমিত্রের চিকিৎসার জন্য চারজনের একটি টিম তৈরি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

জানা গেছে, আজ ভোরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাসকষ্ট শুরু হয়। তার ছেলে সৌগত চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের পরিবার থেকে দ্রুত খবর দেয়া হয় গৃহচিকিৎসককে। তার পরামর্শেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবাকে। আইসিইউ-তে ভর্তি করা হয় তাকে। বাবার ফুসফুসের সংক্রমণ রয়েছে।’

এএস