টিভি অভিনেত্রী মৌসুমী নাগ তার ফেসবুক অ্যাকাউন্টে সোমবার ২৪ নভেম্বর নিজেদের বিয়ের কিছু ছবি প্রকাশ করেন। অন্য দিকে অভিনেতা শোয়েব তার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি পরিবর্তন করে নিজেদের বিয়ের ছবি দেন এবং নিজের বৈবাহিক অবস্থা পরিবর্তন করেন।
বেশ কিছুদিন ধরেই নাটক পাড়ায় তাদের বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল। এমন কথাও উঠেছে তারা বিয়ে না করে লিভ টুগেদার করছেন।
সম্প্রতি একটি সংবাদপত্র খবর প্রকাশ করে যে এই জুটি লিভ টুগেদার করছেন। এর পরে নেট দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড় ওঠে। সেই সমালোচনার হাত থেকে বাঁচতেই মৌসুমী তাদের বিয়ের ছবি প্রকাশ করলেন।
মৌসুমী নাগের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি নির্মাতা মিঠু বিশ্বাসকে বিয়ে করেছিলেন। শুদ্ধ নামে তাদের এক পুত্র সন্তানও রয়েছে।
এরপর মৌসুমী মিঠু বিশ্বাসকে ত্যাগ করে শোয়েবকে বিয়ে করেন। বিয়ের পর তারা দীর্ঘদিন উত্তরায় বাসা ভাড়া নিয়ে বসবাস করলেও সব সময়ই মিডিয়ার কাছে নিজেদের বিয়ের বিষয়টা গোপন করে গেছেন এবং এ বিষয়ে কথা বললেই মৌসুমী সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করতেন।
অবশেষে নিজের সামাজিক অবস্থান রক্ষা করতেই নিজ থেকে প্রকাশ করলেন নিজেদের বিয়ের ছবি।
জেআই





