স্নায়ুকোষে টিউমারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা ইরফান খান। কিছুদিন আগে সামাজিকমাধ্যমে নিজেই অসুস্থতার কথা জানিয়েছিলেন। আপাতত তিনি চিকিৎসা করাতে লন্ডনে রয়েছেন। সেখান থেকে ফের আবেগঘন একটি পোস্ট করছেন ইরফান খান। যেখানে সৃষ্টিকর্তার উপর পূর্ণ আস্থা রেখেছেন তিনি।
নিজের টুইটার অ্যাকাউন্টে একটা ছায়ার ছবি পোস্ট করেছেন ইরফান খান। আর তার ক্যাপশনে রেনার মারিয়া রিলকের একটি কবিতে উল্লেখ করেছেন। যে উদ্ধৃতিতে ইরফানের সৃষ্ঠিকর্তার উপর আস্থাই প্রকাশ পেয়েছে।
তিনি লিখেছেন, সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন, তিনিই আমাদের সৃষ্টি করেছেন। তিনি সমগ্র রাতে আমাদের সঙ্গে নীরবে হেঁটে চলেন। যার শব্দ আমরা অস্পষ্টভাবে শুনতে পাই। ...কখনও সুন্দর, কখনও বা ভয়ানক সবকিছুই তোমার সঙ্গে ঘটবে। শুধু এগিয়ে চলতে হবে। অনুভূতিই শেষ কথা। কখনও ভেঙে পড় না। ...তোমার হাত আমার দিকে এগিয়ে দাও।
এবি সিদ্দিক





