বচ্চন পরিবারের বাবা-ছেলে দু'জনই ফুটবলের অন্ধভক্ত। তাই এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল খেলা মাঠে বসে উপভোগের সুযোগ হাতছাড়া করতে চান না অভিষেক। তবে সেমিফাইনাল খেলা দেখার আনন্দও তিনি উপভোগ করবেন গ্যালারিতে। শোনা যাচ্ছে, ছেলের সঙ্গে ফাইনাল উপভোগ করতে অমিতাভও ব্রাজিল যাচ্ছেন।
ফুটবল পাগল এই কিংবদন্তি অভিনেতা একটি অভিজ্ঞতার কথা জানিয়েছেন নিজের ব্লগে। তিনি লিখেছেন, 'যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ব্রাজিল-ইতালির মধ্যকার ফাইনাল খেলা দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম হুট করে। এ কারণে হোটেলের কামরা বরাদ্দ না করে, ফিরতি টিকিট না নিয়ে সোজা হাঁটা দিলাম। স্টেডিয়ামের সামনে গিয়ে ভেতরে ঢোকার উপায় খুঁজছিলাম। অবশেষে কিছু খরচাপাতি করে ব্যাজ্জিও এবং রোমারিওর লড়াই দেখার পাশাপাশি উপভোগ করেছি ব্রাজিলের বিশ্বকাপ জয়।'
ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





