ছোটবেলার প্রেম শিলাদিত্য মুখোপাধ্যায়কে চুপি চুপি বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত তারকা শ্রেয়া ঘোষাল।
বৃহস্পতিবার রাতে বাঙালী রীতিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে শুভ কাজটি সেরে নেন শ্রেয়া ও শিলাদিত্য।
ইন্ডিয়া টুডে জানায়, বৃহস্পতিবার রাতে সাত পাঁকে বাঁধা পড়লেন শ্রেয়া ঘোষাল। নিজের মনের মানুষকেই জীবনসঙ্গী করেছেন তিনি। ফেসবুকের মাধ্যমে খবরটি তার ভক্ত ও অনুরাগীদের জানিয়েছেন। নববিবাহিত জীবনের জন্য ভক্তদের কাছে শুভকামনা প্রত্যাশা করেছেন শ্রেয়া।
এ সময়ের বাংলা ও হিন্দি গানে তুমুল জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল। বলিউডের প্রথম সারির সঙ্গীত তারকাদের মধ্যে তিনি একজন। ভারতের আরও কিছু ভাষার গানেও বেশ পারদর্শী ৩০ বছর বয়সী এ গায়িকা।
কেএইচ





