দেশের দাপুটে নির্মাতা, গীতিকার ও সাহিত্যিক আমজাদ হোসেনকে মঙ্গলবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যাওয়া হতে পারে বলে জানিয়েছেন সোহেল আরমান।

আমজাদ হোসেনের সঙ্গে ব্যাংকক যেতে এরইমধ্যে সমস্ত প্রস্তুতিও সম্পন্ন করেছেন বলে জানান তিনি।

সপ্তাহখানেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ঢাকার তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে।

হাসপাতালে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। শুরু থেকেই তাকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।

বরেণ্য এই নির্মাতার শারীরিক অসুস্থতার খবর শুনে চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিকিৎসার জন্য মোট ৪২ লাখ ৩৫ হাজার টাকা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

এরমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নিয়ে যাবার জন্য ২২ লাখ ৩৫ হাজার টাকা এবং চিকিৎসা ব্যয়ের জন্য ২০ লাখ টাকা। এএস