স্বামীর কাছ থেকে পাওয়া প্রথম বিবাহ বার্ষিকীর উপহার বিক্রি করে দিতে চলেছেন শিল্পা শেঠি।                    
কি এমন উপহার যা আর ভাল লাগছে না শিল্পার? তেমন কিছু না স্রেফ বুরজ খলিফাতে একটা ফ্ল্যাট! বিবাহের পর দুবাই ঘুরতে গিয়ে শিল্পার পছন্দের জের ধরে এই ভবনে একটি ফ্ল্যাট তাকে বিবাহ বার্ষিকীর উপহার হিসাবে দেন স্বামী রাজ কুন্দ্র। বলিউড নায়িকাদের মাঝে এই টাওয়ারে ফ্ল্যাট ধারী একমাত্র হয়েও কেন তিনি তা বিক্রি করতে চলেছেন?
কারন আর কিছুই না বরং তাদের সন্তান। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ভবনে থাকলে সন্তান মাটির টান অনুভব করতে শিখবে না এই ধারনা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ দম্পত্তি। তাদের এই সিদ্ধান্তে একটা বিষয় আবার প্রমান হল একজন মায়ের কাছে সন্তানের চেয়ে বড় কিছুই নেই।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]