বিয়ে করেছেন আরিফিন শুভ। এখন বেশ আমেজেই আছেন তিনি। গত শুক্রবার কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দারকে বিয়ে করেন শুভ। টালিগঞ্জে অর্পিতার বাবার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর টালিগঞ্জের যোধপুর মাঠে বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। বিয়েতে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিয়ের পর অর্পিতার বাসাতেই আছেন শুভ। নতুন বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কলকাতা শহরে।

চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি তিনি ঢাকায় ফিরবেন। এবারের ভালোবাসা দিবসটা আরিফিন শুভর জন্য অন্যরকম হয়েই আসছে।

শুভ জানান, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের আগেই বউ নিয়ে ঢাকায় ফিরতে চান। তবে অর্পিতার ইচ্ছে ভালোবাসা দিবসটা কলকাতায় উদযাপন করা হোক।

শুভ বলেন, ‘সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

এমকে