বলিউড অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা করেনি,তাকে খুন করা হয়েছে, এমন দাবি করে আসছিলেন তাঁর মা রাবিয়া খান। এর পক্ষে বেশ কিছু প্রমাণও পেশ করেছিলেন।তা সত্ত্বেও জিয়ার মৃত্যুকে 'আত্মহত্যা'বলেই বুধবার আন্ধেরির আদালতে ৪৪৭ পাতার চার্জশিট পেশ করল মুম্বাই পুলিশ।
জিয়ার প্রেমিক সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সেক্ষেত্রে দোষী প্রমাণিত হলেও সুরজের লঘু সাজা হবে।
গত বছর জুন মাসে মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টে জিয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।সুরজের সঙ্গে সম্পর্কের অবনতিই জিয়ার মৃত্যুর কারণ বলে প্রাথমিক তদন্তে জানিয়েছিল পুলিশ।
জিয়ার মায়ের দাবি ছিল,তাঁর মেয়েকে খুন করা হয়েছে। আর এতে পাঞ্চোলি পরিবারের বড়সড় ভূমিকা রয়েছে। এদিন রাবিয়া জানান,এই চার্জশিটের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন তিনি।
তিনি বলেন, এভাবে কোনো তদন্ত হয়!আমি এর বিরুদ্ধে আবেদন জানাব।আমি এত প্রমাণ জমা দিয়েছিলাম,অথচ তদন্তের সময় সেগুলি খতিয়ে দেখাই হয়নি।এটা অন্যায়। আমার প্রতি অবিচার।
চার্জশিটে ৩৬ জন সাক্ষীর বয়ান রয়েছে।কুপার হাসপাতালের যে চিকিতসক জিয়াকে ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন,নেওয়া হয়েছে তাঁর জবানবন্দিও।তবে,সুরজের রক্ত পরীক্ষা ও জিয়ার দ্বিতীয়বারের ভিসেরা পরীক্ষার রিপোর্ট এখনও মেলেনি।জিয়ার ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটের লেখা তাঁর মেয়ের নয় বলে দাবি করেছিলেন রাবিয়া।এদিনের চার্জশিটে অবশ্য সুইসাইড নোটের লেখাকে জিয়ার বলেই দাবি করা হয়েছে।সুরজ ও জিয়ার মধ্যে কথোপকথনের বিস্তারিত তথ্যও পেশ করা হয়েছে।
রাবিয়ার বক্তব্য ছিল,জিয়ার ঘাড়ে যে দাগ মিলেছে,তা ওড়নার দাগ হতে পারে না। তাছাড়াও তাঁর ঠোঁটে,হাতে বেশ কিছু ক্ষত ও রক্তের দাগ ছিল। পুলিশি রিপোর্টে অবশ্য এটা অস্বীকার করা হয়েছে। সেখানে দাবি,জিয়ার ঘাড়ের দাগ তাঁর মসলিন ওড়নারই। রাবিয়া অবশ্য এ সব যুক্তি মানতে নারাজ। তাঁর আইনজীবী দীনেশ তিওয়ারিও জানান,আগামী সপ্তাহেই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হবেন তাঁরা।
ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// কেএইচ
বিনোদন
আত্মহত্যা করেছিলেন অভিনেত্রী জিয়া খান
বলিউড অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা করেনি,তাকে খুন করা হয়েছে, এমন দাবি করে আসছিলেন তাঁর মা রাবিয়া খান। এর পক্ষে বেশ কিছু প্রমাণও পেশ করেছিলেন।তা সত্ত্বেও জিয়ার মৃত্যুকে 'আত্মহত্যা'বলেই বুধবার আন্ধেরির আদালতে ৪৪৭ পাতার চার্জশিট পেশ করল মুম্বাই পুলিশ।





