গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। রবিবার রাত ৯.৩০টা নাগাদ হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট হতে শুরু করলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে বলা হয়েছে, অভিনেত্রী নুসরাত অসুস্থ হয়ে পড়েছেন একসঙ্গে অনেক ওষুধ খেয়ে নেওয়ার কারণে। ধারণা করা হচ্ছে ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি। হাসপাতালের তরফে নিয়ম মেনে, ফুলবাগান থানায় তার ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্টও করা হয়েছে।

জানা যায়, রোববার নুসরতের স্বামী নিখিলের জন্মদিন ছিল। সেই উপলক্ষে পরিবারের তরফ থেকে পার্টির আয়োজন করা হয়। সেই পার্টি চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন নুসরত।

নুসরতের অসুস্থতার কারণ এবং বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে কোনওরকম মুখ খুলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। নুসরতের পরিবারের তরফ থেকে অবশ্য ঘুমের ওষুধ খেয়ে অসুস্থতার কথা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার নুসরতের স্বামী নিখিল বলেন, সব ঠিক আছে। চিন্তার কিছু নেই। আজই সন্ধ্যায় নুসরত বাড়ি ফিরে যাবে। মারাত্মক হাঁপানি হচ্ছিল। এখন ভাল আছে নুসরত।

সোমবার সকাল থেকে নুসরাতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান চিকিৎসকরা।

এএস