পাকিস্তানের সিনেমা হলগুলোতে ইরানি চলচ্চিত্র দেখানো হবে। দেশটিতে ভারতীয় সিনেমা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
পাকিস্তানে চলচ্চিত্র শিল্পের অবনতিশীল পরিস্থিতি রোধ করতে এবং হারানো গৌরব ফিরিয়ে আনতে এ পদক্ষেপ নেয়া হয়।
ছায়াছবি আমদানির জন্য ইরান এবং তুরস্কের সাথে চুক্তি করেছেন পাক ফিল্ম ডিস্ট্রিবিউটরা।
এর আগে ইরানি বার্তা সংস্থা ইরনার সাথে এ বিষয়ে কথা বলেন পাকিস্তান ন্যাশনাল ইন্সটিটিউট ফর ফোক অ্যান্ড ট্র্যাডিশনাল হেরিটেজের নির্বাহী পরিচালক ফওজিয়া সাঈদ।

তিনি বলেন, সাংস্কৃতিক দিক থেকে পাকিস্তানের সমাজের অনেক কাছাকাছি রয়েছে ইরানি চলচ্চিত্র। তাই ইরানি সিনেমা পাকিস্তানের ছবিঘরগুলোতে দেখানো উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরোও বলেন, ইরানি চলচ্চিত্রের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে এবং পাকিস্তানে ও সব সিনেমা দেখানোকে উৎসাহিত করতে হবে।
পাকিস্তানে সিনেমার বিপণন বিষয়ক মহাব্যবস্থাপক মোহসিন ইয়াসিন বলেন, সাংস্কৃতিক বিনিময়ের সেরাপন্থাই হলো সিনেমা প্রদর্শন তাই ইরানি সিনেমা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে তারা ভালোবাসবেন।
এ কাজে তাদের সহায়তা করার জন্য ইরানি কনস্যুলেটের সাংস্কৃতিক বিভাগের প্রতিও আহ্বান জানান তিনি।(সূত্র-ওয়েবসাইট)
এমবি





